ঢাকা | বঙ্গাব্দ

মনোহরগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
রহমত উল্লাহ জিকু। ছবির ক্যাপশন: রহমত উল্লাহ জিকু।
ad728

‎মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:: কুমিল্লার মনোহরগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে মামলা সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার বিকেলে মনোহরগঞ্জ বাজারের বিএনপি ক্লাবে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু।
‎
‎তিনি বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা।
‎
‎তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিবিরুদ্ধ।
‎ঘটনার প্রকৃত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স