ঢাকা | বঙ্গাব্দ

যশোরে এমপি গোলাম রসুলকে ৭ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা রেক্সনা। ছবির ক্যাপশন: যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা রেক্সনা।
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::
যশোর শহরের নীলগঞ্জ এলাকায় স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে বিরোধের জের ধরে নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়া যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যাকে দীর্ঘ ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যৌথ হস্তক্ষেপে তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ির সামনে 'আল মাদ্রাসাতুশ শারইয়াহ' ও একটি মসজিদ রয়েছে। অভিযোগ ওঠে, মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের যাতায়াত ও উচ্চস্বরে পড়ালেখা মেনে নিতে পারছিলেন না এমপির মেয়ে অনন্যা। এ নিয়ে শিক্ষার্থীদের বকাঝকা ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটলে সোমবার পুলিশের মধ্যস্থতায় একটি মীমাংসা হয়। তবে আজ মঙ্গলবার সকালে এমপি ও তার মেয়ে পুনরায় মাদ্রাসায় গিয়ে শিক্ষক-অভিভাবকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

অভিযোগ রয়েছে, একপর্যায়ে এমপির মেয়ে অনন্যা রেক্সনা নামে এক নারী অভিভাবকের মাথা ফাটিয়ে দেন এবং নাসির উদ্দিন নামে এক শিক্ষকের ওপর চড়াও হয়ে তার সাইকেল ফেলে দেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং এমপির বাসভবন ঘেরাও করে হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে এমপি গোলাম রসুল ও তার মেয়ে ভবনের মূল ফটক বন্ধ করে ভেতরে নিজেদের অবরুদ্ধ করে ফেলেন। 

এরপর পুলিশ ঘটনাস্থলে গেলেও বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বাড়ি ঘিরে রাখে। সন্ধ্যা ৬টার পর পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে মধ্যস্থতা ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের পর এমপি ও তার মেয়েকে অবরুদ্ধ অবস্থায় থেকে উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে এমপি গোলাম রসুলকে অবরুদ্ধ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। 

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং ঘটনাটির স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামীকাল (বুধবার) স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে একটি মীমাংসা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স