ঢাকা | বঙ্গাব্দ

মাত্র সাত ম্যাচেই টটেনহ্যাম থেকে ছাঁটাই তুদোর!

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
ইগোর তুদোর। ছবির ক্যাপশন: ইগোর তুদোর।
ad728

আকাশ দাশ সৈকত, স্টাফ রিপোর্টার:: মাত্র সাত ম্যাচ ডাগআউটে থাকার পরই ইগোর তুদোরকে বিদায় জানাল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। গত ফেব্রুয়ারিতে থমাস ফ্রাঙ্কের স্থলাভিষিক্ত হওয়া এই কোচের যাত্রা শেষ হলো অত্যন্ত নাটকীয়ভাবে।

আজ রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে টটেনহ্যাম কর্তৃপক্ষ। ক্লাব জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছেড়েছেন তুদোর। তাঁর সঙ্গে ক্লাব ছেড়েছেন গোলরক্ষক কোচ টমিস্লাভ রোগিচ ও ফিটনেস কোচ রিকার্দো রাগনাচ্চিও। বিদায়ী কোচ ও তাঁর সহকর্মীদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে স্পার্স কর্তৃপক্ষ।

তুদোরের অধীনে খেলা পাঁচটি লিগ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি টটেনহ্যাম। একটি ড্র এবং টানা চার হারের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণেই মূলত ক্লাবটি এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স