ঢাকা | বঙ্গাব্দ

দামুড়হুদায় পাম্পে তেল নিতে এসে বৃদ্ধা আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
মোঃ লস্কর আলী (৬০) ছবির ক্যাপশন: মোঃ লস্কর আলী (৬০)
ad728

মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:: দামুড়হুদা কে এম ফিলিং স্টেশনে চলছে হয়রানি এবং অপব্যবস্থাপনা: বৃদ্ধাকে মেরে রক্তাক্ত জখম করলেন পাম্পের কর্মচারী ও কর্মকর্তারা।

আজ বুধবার ১ লা এপ্রিল ২০২৬ ইং দামুড়হুদা কে এম ফিলিং স্টেশনে ডিজেল নিতে এসে রক্তাক্ত জখম হলেন দামুড়হুদা দশমি পাড়া মোঃ লস্কর আলী (৬০) নামে এক বৃদ্ধা । 

জানা যায় তিনি বেলা ১১ টার সময় দামুড়হুদা বাসষ্ট্যান্ডে অবস্থিত কে এম ফিলিং স্টেশনে এসে পাঁচ লিটার ডিজেল চান, বলেন মাঠে ভুট্টা ক্ষেতে সেচ দিতে হবে। আমার মাঠে ভুট্টা ক্ষেতে মেশিন চলছে । এই নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে পাম্পের এক কর্মচারী বৃদ্ধা লস্কর আলীর মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়।

এক পর্যায়ে দামুড়হুদা ফিলিং স্টেশনে উত্তেজনা শুরু হলে ঔখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউএন ও মোঃ শাহিন আলম , ও দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাউদ্দিন ।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স