প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
মনোহরগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:: কুমিল্লার মনোহরগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে মামলা সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মনোহরগঞ্জ বাজারের বিএনপি ক্লাবে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু।
তিনি বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা।
তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিবিরুদ্ধ।
ঘটনার প্রকৃত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD