ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাকটারের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
মোস্তাফিজুর রহমান (৭) ছবির ক্যাপশন: মোস্তাফিজুর রহমান (৭)
ad728
‎ 
মো: আরিফুল ইসলাম,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটিকাটা ট্রাকটারের চাকায় পিষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (৭) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। 

বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় উপজেলার মধুপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় অবৈধ ট্রাকটারসহ অনিক নামের চালককে আটক করেছে পুলিশ। নিহত শিশু মোস্তাফিজুর রহমান ওই গ্রামের আবুল কালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন। 

‎মধুপুর গ্রামের আমিনুর রহমান নান্টু জানান, বিকাল সাড়ে পাঁচটার সময় শিশু মোস্তাফিজুর বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে অবৈধ মাটিকাটা ট্রাকটার এসে তাকে ধাক্কা দিলে ট্রাকটারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে মৃত্যু হয়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাসটি উদ্ধার করে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স