ঢাকা | বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
আটক মোহাম্মদ রাসেল(২৫) ছবির ক্যাপশন: আটক মোহাম্মদ রাসেল(২৫)
ad728

 ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার::  ঝিনাইদহের কোটচাঁদপুরে (৭৫) পিচ ইয়াবা সহ মোহাম্মদ রাসেল(২৫) নামে এক মদক কারবারি কে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।মঙ্গলবার রাতে বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের গাবতলা থেকে তাকে আটক করা হয়।সে ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায় ফুলবাড়ী এলাকায়। সে সময় রাসেল নামে এক জনকে ৭৫ পিস ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর পর বুধবার সকালে আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স