প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: ঝিনাইদহের কোটচাঁদপুরে (৭৫) পিচ ইয়াবা সহ মোহাম্মদ রাসেল(২৫) নামে এক মদক কারবারি কে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।মঙ্গলবার রাতে বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের গাবতলা থেকে তাকে আটক করা হয়।সে ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায় ফুলবাড়ী এলাকায়। সে সময় রাসেল নামে এক জনকে ৭৫ পিস ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর পর বুধবার সকালে আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD