নিজস্ব প্রতিনিধি:: আগামী পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ৯, নং বারোবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ জনগণকে সাথে নিয়ে গণ সংযোগ করেন ঝিনাইদহ -৪ আসন হতে আগামী দিনের ধানের শীর্ষের সম্ভাব্য প্রার্থী, চার চার বারের সাবেক মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টু মহোদয়ের সহধর্মিনী, ঝিনাইদহ জেলা উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাবা মুর্শিদা জামান বেল্টু।
এ সময় আর উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি'র ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, কালিগঞ্জ পৌর বিএনপি'র অন্যতম সংগঠক, অন্যতম নেতা সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু সহ বারোবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
Revolt News BD