ঢাকা | বঙ্গাব্দ

‎পুলিশ সুপারের হাতে প্রকৃত মালিকদের কাছে ফিরলো ৮০টি মোবাইল ফোন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728
‎
‎শহিদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি::  নওগাঁ জেলা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া হারানো ৮০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। 
‎
‎বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মালিক যাচাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।
‎
‎এ সময় পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ সর্বদা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর এবং এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর।
‎
‎
‎হারানো মোবাইল কিংবা চুরির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।”
‎
‎তিনি আরও মোবাইল ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স