শহিদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি:: নওগাঁ জেলা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া হারানো ৮০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মালিক যাচাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ সর্বদা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর এবং এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর।
হারানো মোবাইল কিংবা চুরির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।”
তিনি আরও মোবাইল ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Revolt News BD