ঢাকা | বঙ্গাব্দ

যবিপ্রবিতে GEBT বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728

হানিফ আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি::  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (১১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ৩৩৬ নাম্বার কক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ,মিষ্টিমুখ, আলোচনা সভা ও পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এদিন সকাল সাড়ে ১১ টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ১ম বর্ষের শিক্ষার্থী আরফিন সুলাইমান নাফিস ও বর্ণিল বিশ্বাসের যৌথ সঞ্চালনায় শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক ও স্বাগত বক্তব্য প্রদান করেন জিইবিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হাসান

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিভাগটির সম্মানিত শিক্ষকবৃন্দ। 

বিভাগটির নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিব্যাক্তি প্রকাশ করেন ইয়াসিন আরাফাত। এছাড়া ১ম বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন ইসরাত জাহান। আলোচনার শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আলোচনা শেষে বিভাগের সকলে মিলে মিষ্টিমুখ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন, জিইবিটি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রাহমান,ড. মো. শাহেদুর রাহমান,সহযোগী অধ্যাপক ড. আব্দুর রউফ সরকার,সহযোগী অধ্যাপক ড. এস এম খালেদুর রহমান,লেকচারার ড. সাইফুল্লাহ, লেকচারার আল সাবের, লেকচারার উমামা খান সহ বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স