ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এর আ.লীগ সাবেক মেয়র গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2025 ইং
প্রতিনিধির পটানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পটানো ছবি
ad728

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝালকাঠি পৌর শহরের সভাপতি ও সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, লিয়াকত আলী তালুকদার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ এর ঝালকাঠি পৌর সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তার মেয়াদকালে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক ও আলোচনায় তিনি ছিলেন কেন্দ্রবিন্দুতে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স