ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
হাবিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: হাবিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধির পাঠানো ছবি
ad728

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি::

ঝালকাঠির রাজাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক বাড়িতে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় সাতুরিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার কৌশলে তাকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।

ভুক্তভোগী শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রেজাউল পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় রেজাউল হাওলাদারকে আটক করে পুলিশ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স