ঢাকা | বঙ্গাব্দ

হত্যার উদ্দেশ্যেই এনসিপির কর্মসূচিতে হামলা: নাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
খুলনায় এনসিপির সংবাদ সম্মেলন | ছবি: রিভোল্ট নিউজ বিডি ছবির ক্যাপশন: খুলনায় এনসিপির সংবাদ সম্মেলন | ছবি: রিভোল্ট নিউজ বিডি
ad728

কাজী তানভীর আহমেদ সৌরভ,খুলনা প্রতিনিধি::

হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বুধবার, ১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের কর্মসূচি শেষ করে মাদারীপুরে যাওয়ার সময় গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ছিল, তাদের ওপরও হামলা চালায়।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জের আজকের ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে। মুজিববাদী সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং একটি জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘গোপালগঞ্জে এনসিপিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।’ হামলার প্রতিবাদে কাল সারাদেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স