আলিফ হাসান,বেড়া (পাবনা) প্রতিনিধি::
আজ সকালে পাবনার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন এক নারী, যিনি দীর্ঘদিন ধরে ওই ঘাট দিয়ে নিয়মিত চলাচল করছিলেন। আজ তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়।
পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে প্রায় ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে।
পুলিশের ধারণা, এটি কোনও বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
Revolt News BD