ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ ছবির ক্যাপশন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::

একটি মাত্র ফেসবুক পোস্ট। তাতে লেখা কিছু শব্দ। অথচ তার প্রভাব যেন ছড়িয়ে পড়েছে যশোরের ছাত্র রাজনীতির পরিসরে বিস্ফোরণের মতো।

রাশেদ খান—যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোটা আন্দোলনের সময় থেকে যশোরে ছাত্র আন্দোলনের মুখ্য নেতা, ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক। সোমবার (১ জুলাই) রাত ২টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি জানিয়ে দেন, তিনি দায়িত্ব ছাড়ছেন।

পোস্টে তিনি লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স