ঢাকা | বঙ্গাব্দ

নামিয়ে ফেলা হলো ‘টগর’ সিনেমার ব্যানার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
নামিয়ে ফেলা হলো ‘টগর’ সিনেমার ব্যানার ছবির ক্যাপশন: নামিয়ে ফেলা হলো ‘টগর’ সিনেমার ব্যানার
ad728

শহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি::

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া পূজা চেরি ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘টগর’ নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। যদিও ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে প্রত্যাশিত সাড়া মেলেনি, তবু গতকাল (১৩ জুন) থেকে ছবিটি প্রদর্শিত হচ্ছিল নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকার ফাইভ স্টার সিনেমা হলে।

এর আগে টানা ছয় দিন ধরে ওই প্রেক্ষাগৃহে চলছিল শাকিব খান অভিনীত সুপারহিট ছবি ‘তাণ্ডব’। হঠাৎ করে ‘তাণ্ডব’ সরিয়ে ‘টগর’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যার মূল কারণ ছিল নায়িকা পূজা চেরির আগমন ঘোষণার প্রভাব।

পূজা চেরি নিজেই এক ফেসবুক পোস্টে লেখেন—

 “দেখা হচ্ছে হ্যাশট্যাগ টগর”
সেই পোস্টে আরও উল্লেখ করা হয়—
“ শনিবার ( ১৪ জুন) বিকেল ৩টার শোতে ‘টগর’ টিম থাকছে দেলুয়াবাড়ি, নওগাঁ ফাইভ স্টার সিনেমা হলে। দেখা হচ্ছে নওগাঁর সিনেমাপ্রেমী দর্শকদের সাথে।”

এ ঘোষণার পরই সিনেমা হলে দর্শকদের ভিড় বাড়তে থাকে। অনেকে পরিবার-পরিজন নিয়ে সকাল থেকেই ভিড় করেন প্রিয় নায়িকাকে একনজর দেখার আশায়।

তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও পূজা চেরির দেখা মেলেনি। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন উপস্থিত দর্শকরা।

দর্শক জসীম উদ্দিন বলেন,“আমরা দুপুর ১২টার দিকেই চলে এসেছি। শুনেছি পূজা চেরি বিকেলে আসবেন। অনেক আশা ছিল তাকে একবার দেখবো। কিন্তু উনি তো এলেনই না। খুব কষ্ট পেয়েছি।”

আরেক দর্শক আরিফুল ইসলাম বলেন,
“নায়িকা নিজেই জানিয়েছিলেন তিনি আসবেন। আমরা বন্ধুবান্ধব মিলে সিনেমা দেখতে এসেছি মূলত তার জন্যই। কিন্তু কোনো খবর দিলেন না, দুঃখও প্রকাশ করলেন না। দর্শকদের সঙ্গে এটা খুবই অবমাননাকর।”

এক নারী দর্শক বলেন, “মেয়েদের মাঝেও আগ্রহ ছিল। আমরা ভেবেছিলাম পূজা চেরিকে সামনে থেকে দেখবো। কিন্তু তিনি এলেন না। একজন শিল্পীর কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। এটি খুবই হতাশাজনক।”

ঘটনা জানতে যোগাযোগ করা হয় ফাইভ স্টার সিনেমা হলের অপারেটর সোহেল রানার সঙ্গে। তিনি বলেন,
“আমি আপনাকে এত কৈফিয়ত দিতে পারব না। উনি আসেননি—ভালো কথা, এতে আপনার তো কিছু আসে-যায় না। আপনি তো দেখে গেছেন, আসেননি।”

 ‘টগর’ সিনেমার ব্যানার নামিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন,“এগুলো আপনাকে বলতে পারবো না।”

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted