ঢাকা | বঙ্গাব্দ

জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2025 ইং
প্রেস ব্রিফিং ছবির ক্যাপশন: প্রেস ব্রিফিং
ad728
এন এস আবিদ মাহমুদ,বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাদিকুর রহমান (১৯) নামের এক যুবককে আটক করেছে। বুধবার (১২ই মার্চ ২০২৫) রাতে উপজেলার মেদিনীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাদিকুর রহমান মেদিনীপুর গ্রামের স্কুলপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মেদিনীপুর গ্রামের স্কুলপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাদিকুর রহমানকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বসতবাড়ি হতে আটক করা হয়।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted