ঢাকা | বঙ্গাব্দ

যবিপ্রবির ইতিহাসে ১ম বারের মতো আয়োজিত হলো গণ ইফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2025 ইং
ইফতার পার্টি ছবির ক্যাপশন: ইফতার পার্টি
ad728
হানিফ আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি:

আজ ১৪ ই মার্চ (শুক্রবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  ইতিহাসে প্রথম বারের মতো আয়োজিত হলো গণ ইফতার। ইতফারটি আয়োজিত হয় যবিপ্রবির একমাত্র সামাজিক সংগঠন "উন্নত মম শির,যবিপ্রবি"-র উদ্যোগে। ইফতারে ছেলে এবং মেয়েদের জন্য ছিলো আলাদা আলাদা বসার ব্যাবস্থা। যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে আয়োজিত হয় এ  ইফতার এবং মেয়েদের জন্য ছিলো ছাউনি ঘেরা বসার ব্যবস্থা। 

উক্ত গণ ইফতারে প্রায় ১৬০০ মানুষ অংশ গ্রহণ করে। যবিপ্রবির ইতিহাসে প্রথম বারের মতো আয়োজিত এ গণ ইফতারে  অংশগ্রহণ করা সকলেই টিম উন্নত মম শির,যবিপ্রবি-র উদ্যোগকে সাধুবাদ জানায়। এ আয়োজনটি যথাযথভাবে সম্পন্ন করতে কাজ করেছে উন্নত মম শির টিমের সকল ভলান্টিয়ারস। সকলেই তাদের কাজের প্রশংসা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted