ঢাকা | বঙ্গাব্দ

বিগ ব্যাশের বর্ষসেরার দৌড়ে রিশাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
রিশাদ হোসেন। ছবির ক্যাপশন: রিশাদ হোসেন।
ad728

আকাশ দাশ সৈকত, স্টাফ রিপোর্টার::
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার রিশাদ হোসেন। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তাসমানিয়া ক্রিকেট।

২০২৫-২৬ মৌসুমের ভালো পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরষ্কার বিতরণের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট তাসমানিয়া। পহেলা এপ্রিলই অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে ক্রিকেট তাসমানিয়া। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার। আর সেখানেই মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের রিশাদ হোসেন। 

গেল বিগ ব্যাশে বল হাতে দারুণ ছন্দে ছিলেন রিশাদ। মাত্র ৭.৮২ ইকোনোমিতে নিয়েছিলেন মোট ১৫টি উইকেট। তাইতো এমন পারফরম্যান্সের সুবাদে তাসমানিয়া ক্রিকেট থেকে পুরস্কারটা পাচ্ছেন তিনি। রিশাদ ছাড়া এই তালিকায় আরো হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস। এই চারজনের মধ্যে সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন একজন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স