ঢাকা | বঙ্গাব্দ

যবিপ্রবির ১৩ নতুন ক্লাবকে অনুমোদন প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছবির ক্যাপশন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)
ad728

যবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি:: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন ১৩ টি ক্লাবকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে এবং নতুন ক্লাবের আবেদনের প্রেক্ষিতে গত একবছরে ক্লাবগুলোর কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠন প্রক্রিয়া এবং গঠনতন্ত্র পর্যালোচনা করে ক্লাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

রবিবার (১ ফেব্রুয়ারী) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্লাব এবং বাকি ছয়টি বিভাগ ভিত্তিক ক্লাব।

কেন্দ্রীয় ক্লাব গুলোর মধ্যে রয়েছে উন্নত মমশির,যবিপ্রবি; ইসলামিক কালচারাল সোসাইটি; ইসলামিক নলেজ সিকার সোসাইটি; এন্টি ড্রাগ সোসাইটি অফ জাস্ট; যাস্ট রিসার্চ সোসাইটি; প্রবাহ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এবং যাস্ট স্পোর্টস ক্লাব। এছাড়া বিভাগ ভিত্তিক ক্লাবের মধ্যে রয়েছে ইইই ক্লাব; পিএমই ক্লাব; পিইএসএস ক্লাব; যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব; নার্সিং এন্ড হেলথ সায়েন্স ক্লাব; ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাব।

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান বলেন, আবেদনের প্রেক্ষিতে গত এক বছরের নতুন গঠিত ক্লাবের কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠন প্রক্রিয়া ও গঠনতন্ত্র দেখে ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ও সহকারী পরিচালক গনের সীদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতির ব্যাপারে বলা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্লাব গুলোর অনুমোদন দেয়।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স