এনএস, আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::
জীবননগর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪টার সময় মিছিলটি ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলটি শুরু হয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও মহল্লা ঘুরে ৪ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় মিছিলে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Revolt News BD