ঢাকা | বঙ্গাব্দ

এখন থেকে প্রার্থীরা ১১ দলীয় ঐক্যের: নাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দিয়ে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা জানিয়েছেন, আজকের পর তাদের কোনো দলের আলাদা প্রার্থী থাকবে না, সব প্রার্থীই বিবেচিত হবেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে। বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্তের ফলে সারা দেশে সবাই এক প্ল্যাটফর্ম থেকে জনগণের পক্ষে এবং ‘হ্যাঁ’-এর পক্ষে নির্বাচন করবে, যাতে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কি না—এমন গুঞ্জনের মধ্যেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও দলটি সেখানে উপস্থিত ছিল না, তবে জোট নেতারা জানান সমঝোতা হওয়া আসনগুলোতে সবাই একসঙ্গে কাজ করবে এবং গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার, আজাদি, বৈষম্যবিরোধী ও দুর্নীতিবিরোধী বাংলাদেশের পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দল একত্র হয়ে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা একটি ঐতিহাসিক যাত্রা। তিনি আরও বলেন, এটি শুধু নির্বাচনী সমঝোতা নয়, বরং রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরীক্ষায় এই নির্বাচনই হবে মূল মাপকাঠি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটভুক্ত দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে, আর বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জোটে থাকলেও তাদের আসন বণ্টন পরে চূড়ান্ত হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স