ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত: ঢাকার খোঁজখবর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিতের ঘোষণার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে এ সিদ্ধান্তের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরবর্তী উদ্যোগ নেওয়া হবে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করেন বলে তাদের ধারণা, সেসব দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হবে। যুক্তরাষ্ট্র নিশ্চিত না হওয়া পর্যন্ত যে নতুন অভিবাসীরা দেশটির জনগণের সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না, ততদিন এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স