ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনি জনসভার আগে পুলিশকে অবহিত বাধ্যতামূলক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

  নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত জনসভার ক্ষেত্রে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) ‘নির্বাচনি আচরণবিধি: কী করা যাবে, কী যাবে না’ শীর্ষক এক প্রচারণায় এ তথ্য তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, কোনো নির্বাচনি এলাকার একক কোনো জনসভায় প্রার্থী বা তার পক্ষে একজন ব্যক্তি একই সঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না, তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনার কথা জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স