ঢাকা | বঙ্গাব্দ

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, মানতে হবে নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি মালিক ও তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, হিজরি ১৪৪৭ সন অনুযায়ী ২০২৬ সালের হজ ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হবে এবং সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট যাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানোর ব্যবস্থা রাখতে হবে। তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না। ধর্ম মন্ত্রণালয় চিঠিতে এসব শর্ত মেনে বিমান টিকিট ইস্যু ও যাত্রী পরিবহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজারের বেশি হজযাত্রী হজ পালন করবেন। তাদের অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স