ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেলেন আবু সামা ডা. রেদওয়ানুল হক।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
 
মোঃ আনিছুল ইসলাম রাজিব
লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পুনরায় ফিরে পেয়েছেন আবু সামা ডা. মো. রেদওয়ানুল হক। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিশনাররা বিষয়টি নিষ্পত্তি করেন।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সামা ডা. রেদওয়ানুল হক। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ে এক শতাংশ সমর্থক ভোটারের মধ্যে কয়েকজনের তথ্য নিয়ে আপত্তি ওঠে। তার দাবি, চারজন ভোটারের ক্ষেত্রে ভয়ভীতি দেখিয়ে ‘না’ সূচকে স্বাক্ষর আদায় করা হয়েছিল, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তিনি আরও বলেন, “আজ বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করা হয়। কমিশন সব দিক বিবেচনা করে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এজন্য নির্বাচন কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ।”
এ বিষয়ে শুনানিতে উপস্থিত সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান জামিল চৌধুরী জানান, মনোনয়ন বৈধ ঘোষণার ফলে আবু সামা ডা. মো. রেদওয়ানুল হকের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না। তিনি এখন আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট-১ আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকছেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স