ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী কার্যক্রমে বিএনপির আলাদা অফিস উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিএনপি একটি আলাদা নির্বাচন অফিস উদ্বোধন করেছে। শনিবার বিকেলে রাজধানীর গুলশান ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর ভবনে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির নেতারা। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির নির্বাচনী স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম এই অফিস থেকেই পরিচালিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনী কাজকে সহজ ও গতিশীল করতে অফিসে একটি কল সেন্টারও চালু করা হয়েছে, কারণ জাতীয় নির্বাচন পরিচালনা একটি জটিল প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াকে সুচারুভাবে সম্পন্ন করতেই এই আলাদা দপ্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স