ঢাকা | বঙ্গাব্দ

ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা রবিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর–৫২০) এই সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) এবং এতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবও উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করাই এই সভার মূল উদ্দেশ্য, পাশাপাশি মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে। এ জন্য কমিশন সচিবালয়ের আওতাধীন সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থাগুলোকে তাদের ফোকাল পয়েন্ট কর্মকর্তা অথবা উপযুক্ত প্রতিনিধি পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স