ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। রাত সাড়ে ৯টায় অনুষ্ঠেয় এ বৈঠকটি নির্ধারিত শিডিউলের বাইরে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এখানেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরে আসন্ন কাউন্সিলে স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত অনুমোদন করা হবে। উল্লেখ্য, এ বৈঠকটি গত সোমবার হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত হয়েছিল। এর আগে ৪ জানুয়ারি সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দেন যে দু’একদিনের মধ্যেই তারেক রহমানকে চেয়ারম্যান করা হবে। সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের সর্বোচ্চ পদে শূন্যতা সৃষ্টি হয়। তিনি ১৯৮৪ সালের ১০ মে থেকে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত সে দায়িত্বে বহাল থাকেন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স