ঢাকা | বঙ্গাব্দ

ট্যাংকার রক্ষায় সাবমেরিন মোতায়েন রাশিয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে চলার চেষ্টায় থাকা একটি পুরোনো ও খালি তেলবাহী ট্যাংকারকে সুরক্ষা দিতে সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘বেলা ১’ নামের ট্যাংকারটি গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের জব্দ ও তল্লাশির চেষ্টা এড়িয়ে চলার পর থেকে ধাওয়া এড়াচ্ছিল, যখন ভেনেজুয়েলার তেল রপ্তানি ও আমদানিতে কঠোর অবরোধ আরোপ করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রাশিয়া জাহাজটির পেছনে ধাওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায়, যদিও এ তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্য জানতে চাওয়া হলেও হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারটি ঘিরে সৃষ্ট পরিস্থিতি তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে অংশীদারদের সহায়তায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে, তবে সেখানে রুশ সাবমেরিন প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জাহাজটিকে পূর্ব আটলান্টিক পর্যন্ত অনুসরণ করছে এবং বর্তমানে এটি আইসল্যান্ডের দক্ষিণে উত্তর সাগরের দিকে অগ্রসর হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্যাংকারটি নাম পরিবর্তন করে ‘ম্যারিনেরা’ করেছে এবং এর নিবন্ধন রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স