ঢাকা | বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও চার দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি চতুর্থ দিন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে এই মার্চ শুরু হয়। অংশগ্রহণকারীরা ১০টি পিকআপ ভ্যানে করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থী ও জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আবদুল্লাহ আল জাবের বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে আহ্বান জানিয়েছে হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে, কিন্তু সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর তথ্য-উপাত্ত উপস্থাপন করেনি। আগামীকাল আদালতে চার্জশিটের হাজিরার বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেন এবং বলেন, হত্যার পেছনে থাকা প্রকৃত চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা তা জনগণ দেখতে চায়। শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় শাহবাগে এসে শেষ হবে। ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো: খুনি চক্রের ২৪ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা, দেশে থাকা সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা, ভারত যদি খুনিদের ফেরত না দেয় তবে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করা।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স