ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনে অপকর্ম করে কেউ পার পাবে না: ইসি সানাউল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দল অপকর্ম করে পার পাওয়ার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন ঘিরে সাধারণত অস্ত্রের সঞ্চালন বেড়ে যায় এবং সন্ত্রাসীদের কদর বাড়ে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের তথ্য গণমাধ্যমে তুলে ধরতে হবে যাতে কেউ অপরাধ করে উৎসাহিত না হয়। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর এখন পর্যন্ত আনুমানিক ৮৫ শতাংশ অস্ত্র উদ্ধার করা হলেও প্রায় ১৫ শতাংশ এখনো উদ্ধার হয়নি এবং হারিয়ে যাওয়া গোলাবারুদের ক্ষেত্রেও প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ উদ্ধার সম্ভব হয়েছে। শতভাগ উদ্ধার সম্ভব নাও হতে পারে উল্লেখ করে তিনি বলেন, অস্ত্রধারীদের চিহ্নিত করে অভিযান জোরদার করা গেলে জনমনে আস্থা বাড়বে। সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে ঘিরে কোনো কোনো স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ করলে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এবং এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স