ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রতি সিঙ্গাপুরের পররা ষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি হাইকমিশনে উপস্থিত হয়ে শোক বইয়ে সই করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে বালাকৃষ্ণান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন এবং খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও স্থায়ী প্রভাব রেখে গেছে। তিনি ২০০৫ সালে খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের স্মৃতিচারণ করে বলেন, ওই সরকারি সফর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি আরও দৃঢ় করেছিল। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই শোকের সময়ে তার চিন্তা ও সমবেদনা খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স