পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধান দিতে পারলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তিনি জানান, এলএমজির জন্য পাঁচ লাখ টাকা, এসএমজির জন্য দেড় লাখ টাকা, চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা এবং পিস্তল ও শটগানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেছে পুলিশ।
Revolt News BD