ঢাকা | বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, জানুন সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 Yes or No in Referendum

 দেশে আসন্ন গণভোটকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার কার্যালয় ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। ‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার প্রকাশিত লিফলেটে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। লিফলেটে বলা হয়েছে, যদি ভোটাররা ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল সমন্বয় করবে, সরকারি দল একতরফা সংবিধান সংশোধন করতে পারবে না, গুরুত্বপূর্ণ সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদে উচ্চকক্ষ গঠন করা হবে, বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। লিফলেটের শেষে স্পষ্ট বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট দিলে এসব সুবিধা পাবেন, আর ‘না’ ভোট দিলে এগুলো পাবেন না। গণভোট সম্পর্কিত আরও তথ্য www.gonovote.gov.bd এবং www.gonovote.bd-এ পাওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স