সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার পরিবারকেও আন্তরিক সহানুভূতি জানিয়েছেন। এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। ২০২৪ সালে সরকারবিরোধী আন্দোলনের কারণে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। দেশে ফেরার পরও অসুস্থতার সঙ্গে লড়াই চলছিল। শেষ পর্যন্ত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। রাষ্ট্রীয় মর্যাদায় ২৪ নভেম্বর সংসদ ভবনের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশের গন্যমান্য ব্যক্তিসহ লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। পরে মরদেহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়
Revolt News BD