নতুন বছরের আগমন উদযাপনের সময় সুইজারল্যান্ডের ক্রানস মোন্টানার একটি জনপ্রিয় মদের বারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে অন্তত ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বিস্ফোরণের পর সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায় এবং আহতদের উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
প্রাথমিক ধারণা অনুসারে, বিস্ফোরণটি উৎসবের সময় ব্যবহৃত আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস থেকে হতে পারে, যদিও পুলিশ এখনও এটি নিশ্চিত করেনি। দুর্ঘটনার কারণে ক্রানস মোন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে এবং আশপাশের এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লে কন্সটেলেশন নামের এই বারটি পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিহত ও আহতদের আত্মীয়-স্বজনদের খুঁজে পেতে বিশেষ বুথ খোলা হয়েছে। এই দুর্ঘটনা নতুন বছরের আনন্দকে শোক ও আতঙ্কের মধ্যে পরিণত করেছে।
Revolt News BD