ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমান খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আজ বুধবার বেলা তিনটার পর, খালেদা জিয়ার জানাজা শুরুর আগে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আল্লাহ তাআলা তাঁর মাকে বেহেশত দান করুন। এছাড়া, জীবিত থাকাকালে খালেদা জিয়া যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়েছেন, তাহলে তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন।

তারেক রহমান আরও ক্ষমা প্রার্থনা করেন, যদি জীবদ্দশায় খালেদা জিয়ার কোনো ব্যবহার বা কথার কারণে কেউ আঘাত পেয়ে থাকেন। জানাজা নামাজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক পড়ান, যা তিনটার তিন মিনিটে শুরু হয়ে পাঁচ মিনিটে শেষ হয়।

জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম, সাফল্য ও নিগ্রহের ঘটনা তুলে ধরেন এবং বলেন, দল–মতনির্বিশেষে সবার শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে খালেদা জিয়া বিদায় নিলেন। খালেদা জিয়াকে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স