ঢাকা | বঙ্গাব্দ

ইরানকে ফের হামলার সতর্কতা ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি আবারও তাদের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম শুরু করে, তাহলে ইরানের ওপর ফের বড় ধরনের হামলা হতে পারে। সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান নতুন নতুন স্থানে অস্ত্র ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালাচ্ছে এবং আগের সংঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আর ব্যবহার করছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানে ইরান কোথায় কী করছে এবং তেহরান এসব তৎপরতা বন্ধ না করলে বড় হামলা ছাড়া বিকল্প থাকবে না। ট্রাম্পের ভাষায়, প্রয়োজন হলে ইরানে হামলা চালিয়ে ফিরে আসতে সময় লাগবে মাত্র ৩৭ ঘণ্টা, যদিও তিনি এমন পরিস্থিতি এড়াতে চান। উল্লেখ্য, ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি—এমন অভিযোগে গত জুনে প্রথমে ইসরায়েল এবং পরে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় বিমান অভিযান চালায়, যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স