জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন—এমন আলোচনা ও গুঞ্জনকে স্পষ্টভাবে অস্বীকার করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে বিষয়টি আলোচনায় আসার পর সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, তার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। তিনি জানান, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই। উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন নিয়ে আলোচনা চলার মধ্যেই গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরীর পদত্যাগের ঘটনা ঘটে, যা থেকে এ গুঞ্জনের জন্ম নেয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Revolt News BD