ঢাকা | বঙ্গাব্দ

চার রাষ্ট্রপক্ষের আইনজীবীর নিয়োগ বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

  সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের চারজন আইনজীবীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নিয়োগ বাতিল হওয়াদের মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জুলফিকার আলম শিমুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ বাতিল হওয়া তিনজন হলেন ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিল করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এসব কর্মকর্তা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সরকারের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করে আসছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স