ঢাকা | বঙ্গাব্দ

আদালতে ফয়সালের সহযোগীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্তে আত্মগোপনে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজু আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ এবং আসামির সম্মতিতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। আদালত সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালকে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সহযোগিতার কথা স্বীকার করেন, যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রেকর্ড করা প্রয়োজন ছিল। গত ২৪ ডিসেম্বর মিরপুর-১১ এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে রাজুসহ ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তরা গুলি করলে তিনি গুরুতর আহত হন; পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপ নেয়।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স