ঢাকা | বঙ্গাব্দ

জীবননগরে চায়না সাইকেল শোরুমে অভিযান: বিদেশি পিস্তলসহ গাজী জাহিদ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
গাজী জাহিদ হাসান (৩৬) ছবির ক্যাপশন: গাজী জাহিদ হাসান (৩৬)
ad728

এনএস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:: জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত একটি চায়না সাইকেল শোরুমে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ সন্দেহজনক মালামাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে শোরুম মালিক গাজী জাহিদ হাসান (৩৬)–কে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ভোর ০৪:০০ ঘটিকায় বিএ-১০৯৪৯ নম্বরের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)–এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে জীবননগর থানাধীন মডেল মসজিদের পাশের চায়না সাইকেল শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল:

০১ × বিদেশি পিস্তল

০২ × এ্যামোনেশন

০১ × স্মার্টফোন

১১ × সিম কার্ড

০১ × ব্যাটন


গ্রেফতারকৃত আসামির পরিচয়:

নাম: গাজী জাহিদ হাসান (৩৬)

পিতা: মোঃ নুরুল ইসলাম

গ্রাম: মহানগর দক্ষিণ পাড়া, ৪নং ওয়ার্ড

পৌরসভা: জীবননগর

থানা: জীবননগর

জেলা: চুয়াডাঙ্গা


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স