ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন জাহিদুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আমন্ত্রণে বসুন্ধরার বাসভবনে সাক্ষাৎ শেষে তিনি দলের সমর্থক ফরম পূরণ করেন। এ সময় জামায়াত আমির তাকে দোয়া করেন এবং সক্রিয়ভাবে সংগঠনের কাজে সময় দেওয়ার পরামর্শ দেন। জাহিদুল ইসলাম জানান, ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব থেকে সদ্য বিদায় নেওয়ার পর কিছুদিন বিশ্রামের কথা ভাবলেও আমিরের দাওয়াতে সাড়া দিয়ে তিনি জামায়াতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের পথে অবসর বলে কিছু নেই এবং দায়িত্ব পালনের এই ধারাবাহিকতাই তাকে নতুনভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। উল্লেখ্য, গত শুক্রবার আগারগাঁওয়ে অনুষ্ঠিত সদস্য সম্মেলনের মাধ্যমে ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নূরুল ইসলাম সাদ্দাম দায়িত্ব নেন এবং এক বছরের দায়িত্ব শেষে সভাপতির পদ থেকে বিদায় নেন জাহিদুল ইসলাম।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স