ঢাকা | বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের পাশে এনসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দিবাগত রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ন্যায়বিচার ও নাগরিক অধিকারের পক্ষে আজীবন আপসহীন সংগ্রাম করেছেন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রাজপথে তুলে ধরার প্রতীক হয়ে উঠেছিলেন। তার নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার না হওয়া এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অগ্রহণযোগ্য বিলম্ব জাতির ন্যায়বিচারের প্রত্যাশাকে ক্ষুণ্ন করছে, যা বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করছে বলে মন্তব্য করে এনসিপি। দলটি মনে করে, এই প্রেক্ষাপটে হাদিরই প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের ব্যানারে শাহবাগে গড়ে ওঠা আন্দোলন ন্যায়বিচারপ্রত্যাশী জনগণের যৌক্তিক ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এনসিপি এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দ্রুত তদন্ত জোরদার, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই বিচার শুধু একজন ব্যক্তির হত্যার বিচার নয়, বরং ন্যায়বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেখানে ব্যর্থতা ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহসকে দুর্বল করে দেবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স