ঢাকা | বঙ্গাব্দ

নন্দিরগাঁও বিএনপির আনন্দ মিছিলে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি, জেলা নেতৃত্বের নীরবতা নিয়ে প্রশ্ন-

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
বিতর্কিত ব্যক্তি ছবির ক্যাপশন: বিতর্কিত ব্যক্তি
ad728
 বিলাল উদ্দিন ,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে এক বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
গত ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ঐতিহ্যবাহী সালুটিকর বাজারে অনুষ্ঠিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ দলীয় ঐক্যের প্রতিফলন হলেও, সামনের সারিতে জাকির হোসেন নামের এক ব্যক্তির উপস্থিতি প্রশ্নের জন্ম দেয়। স্থানীয়দের অভিযোগ, তিনি অতীতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিচিত।
নেতাকর্মীদের একাংশ মনে করছেন, এ ধরনের ব্যক্তির উপস্থিতি দলীয় আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সাংগঠনিকভাবে আরও সতর্ক ভূমিকার আহ্বান জানান তারা।
এদিকে ঘটনাটি নিয়ে প্রকাশ্যে আলোচনা হলেও সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কারণ দর্শানোর নোটিশ বা আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় তৃণমূল পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স