ঢাকা | বঙ্গাব্দ

লাল-সবুজ বাসে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে চড়ে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে পরিবারের সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। পরে পরিবারকে বিদায় জানিয়ে কড়া নিরাপত্তায় লাল-সবুজ বাসে ওঠেন তারেক রহমান। পথে বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পথে বাংলাদেশের আকাশে প্রবেশ করেই আবেগঘন অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স