ঢাকা | বঙ্গাব্দ

দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
Tarique Rahman and Chief Adviser ছবির ক্যাপশন: Tarique Rahman and Chief Adviser
ad728

  দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরে বসেই তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির কোটি কোটি নেতাকর্মী ও সমর্থকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে, একই সঙ্গে দলটির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনাও হলো বলে মনে করছেন অনেকে। সকালে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে এবং সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি নেতৃবৃন্দের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স